ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত’।আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৬) লন্ডনে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভেনেজুয়েলায় বড় আকারের সামরিক অভিযান এবং মাদুরোকে আটকের ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া এল।চলমান পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ হিসেবে আখ্যা দিয়ে স্টারমার স্পষ্ট করে জানান, ‘এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না।’ এছাড়া ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।উল্লেখ্য, ২০২৪ সালের ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের ফলাফলকে যুক্তরাজ্য এখনো স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার দাবি করলেও যুক্তরাজ্য সেখানে একটি ‘শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর’ দাবি করে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব Read more

দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

বাধ্য হয়ে কসম করার পর ভেঙে ফেললে কাফফারা দেওয়ার নিয়ম
বাধ্য হয়ে কসম করার পর ভেঙে ফেললে কাফফারা দেওয়ার নিয়ম

কারো চাপে পড়ে বা বাধ্য হয়ে কৃত কসম ভেঙে ফেললেও কাফফারা দিতে হয়। তাই আপনার ভেঙে ফেলা কসমগুলোর জন্য কাফফারা Read more

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন

 পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন