মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় প্রায় তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে ও শিশু কানন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ।এরআগে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।এ উপলক্ষে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ প্রদর্শন করে।অন্যদিকে ডায়াবেটিস সমিতি ফুলবাড়ীর আয়োজনে একদল তরুণ তাদের চিকিৎসা সামগ্রী নিয়ে মাঠের এককোনে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি পালন করে। ইউএনও দিলারা আকতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকেপড়া আরও ১৬৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বুরাক Read more

৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে Read more

ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭
ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭

পাবনার ঈশ্বরদীতে বালুমহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বালু উত্তোলন Read more

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা
কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন