বরগুনায় স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের মিছিলটি শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক ঘুরে তা গিয়ে থামে রাসেল স্কয়ার এলাকায়।জানা যায়, গত ১৯ মাস পর এই প্রথম শহরে প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠনটির বরগুনা জেলা শাখা। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। তাদের সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন নেতা-কর্মী।মিছিল শেষে একটি ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার বিকল্প নেই, দেশের স্বার্থে তাকেই আবার নেতৃত্বে দেখতে চায় ছাত্রলীগ।’২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বরগুনায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে দলটির নেতা-কর্মীরা ছিলেন আড়ালে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ধীরে ধীরে তাদের উপস্থিতি ফের চোখে পড়তে শুরু করেছে। এরই মধ্যে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত ওই কার্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’
`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’

আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ মঙ্গলবার সকালে Read more

শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪টি বিভাগে শিক্ষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ
দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ

দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন