ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) এই ঘোষণা দেয়।পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক বার্তায় মাচাদো লেখেন, ‘আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার যন্ত্রণাক্লিষ্ট জনগণের উদ্দেশে, যারা স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করে চলেছেন। একই সঙ্গে উৎসর্গ করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনে দৃঢ়ভাবে পাশে ছিলেন।’মাচাদো আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি দিয়েছে।ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকাকালীন সময়েই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার দাবি তোলে যুক্তরাষ্ট্র এবং তার গ্রেফতারের তথ্যদাতাকে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।এ ছাড়া আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানের ওপর হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন সেগুলোকে ‘মাদকপাচারকারী সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে।তবে এসব অভিযোগ মাদুরো সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘রাজনৈতিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।মাচাদোর নোবেল জয়কে কেন্দ্র করে ভেনেজুয়েলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো এটিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের স্বীকৃতি’ হিসেবে দেখলেও মাদুরোপন্থি নেতারা একে ‘বিদেশি প্রভাবিত রাজনীতি’ বলে সমালোচনা করেছেন।উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের বিরোধিতা করছেন এবং তাকে বেশ কয়েকবার গৃহবন্দি ও রাজনীতি থেকে নিষিদ্ধও করা হয়েছিল। তবু তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) Read more

প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস
প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হার মানলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি Read more

ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়েছে রাশিয়া। বুধবার (১৮ জুন) দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকোভ বলেছেন, ইসরায়েলকে যদি Read more

দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা
দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট এখন চরম পর্যায়ে। প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করলেও সেবায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন