রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি দলের ইউনিট উদ্ধার কাজে যোগ দেবে।বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। উদ্ধার কাজে গতি আনতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে বাসটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর সাত থেকে আটজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।সাঁতরে পাড়ে ওঠা আব্দুল আজিজ নামে এক ব্যক্তি জানান, চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। তিনি কোনো রকম পাড়ে উঠেছেন। তবে তার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ Read more

চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় দোকান কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এ মামলার Read more

মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেবল একটি প্রাকৃতিক বা কারিগরি বিপর্যয় নয়, এটি আমাদেরকে জাতিগত বিবেক ও মানবিকতা Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য Read more

‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন