কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার করগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার আগুন দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।খবর পেয়ে কটিয়াদী ও নিকলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে একটি লেপ-তোষকের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কসমেটিক্সের দোকান, একটি সেলুন ও একটি ওষুধের দোকান মালামালসহ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা বলে জানানো হয়েছে।আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কোনো দোকানের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রুস্তম আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। নিকলী থেকে একটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় Read more

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি: সঠিক পথ খুঁজে পেতে হিমশিম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি: সঠিক পথ খুঁজে পেতে হিমশিম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য চলমান দুর্ভোগের কোনো শেষ নেই। বিমানবন্দরের প্রবেশদ্বারে দীর্ঘ যানজট এবং স্পষ্ট দিকনির্দেশনা না থাকার কারণে Read more

বিশ্ব কচ্ছপ দিবস আজ
বিশ্ব কচ্ছপ দিবস আজ

পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে কচ্ছপ একটি। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, এই জীবের প্রতি ভালোবাসা ও এর সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন