মোংলায় মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি রয়েছে।বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে গভীর বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনের রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নৃশংস অভিযানে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এই বর্বর হত্যাযজ্ঞে অসংখ্য মানুষ প্রাণ হারান এবং নারীরা নির্মম নির্যাতনের শিকার হন।বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।অনুষ্ঠান শেষে গণহত্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ইনস্টাগ্রামের অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক Read more

ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার
ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ Read more

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) লন্ডনে Read more

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি।এই সফরে তিনি পিপলস লিবারেশন Read more

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?

বিশ্বের প্রায় সব দেশেই এআই প্রযুক্তির প্রসারের সাথে সাথে এর ব্যবহার ও অপব্যবহার দুইই বাড়ছে। অনেক দেশেই এই প্রযুক্তির অপব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন