কুমিল্লার লালমাই উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। হেলাল উদ্দিন লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা এবং তিনি মৃত আবুল কাসেমের ছেলে।পরিবারের সদস্যরা জানান, স্থানীয়ভাবে আয়োজিত হাডুডু খেলায় অংশ নেন হেলাল উদ্দিন মজুমদার। খেলা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তা করার চেষ্টা করলেও মাঠেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন মজুমদার ছিলেন পরিচিত মুখ এবং সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি কোঁয়ার বাজারে দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করতেন। জীবিকার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাকে সক্রিয় দেখা যেত বলে এলাকাবাসী জানিয়েছেন।পরিবার সূত্রে আরও জানা যায়, তিনি বিশিষ্ট ফুটবলার ও সাবেক সেনাসদস্য আবদুল কাদের মজুমদারের (আর্মি কাদের) চাচাতো ভাই। হেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।গ্রামের মানুষ বলছেন, আনন্দঘন খেলাধুলার আয়োজন মুহূর্তেই শোকের ঘটনায় পরিণত হওয়ায় সবাই স্তব্ধ হয়ে পড়েছেন।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল খেলার মাঠে গিয়েছিল। খেলার একাধিক ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, খেলোয়াড় হেলাল উদ্দিন অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। গতকাল রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ Read more

সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই

ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় Read more

যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়
যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য জানায়। Read more

ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চিলিক মহাসড়কের Read more

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা
হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে, হজযাত্রীদের ফিরতি যাত্রাসহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন