দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চিলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩), অপরজন একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোতালেব হোসেন (২৭)। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন মঙ্গলবার (১৭ জুন) মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওনা দেন, সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌছালে (ঢাকা- মেট্রো ন-১৯-১৬২৬) প্লাষ্টিকের ঝুড়ি বোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে (ঠাকুরগাঁও-ল-১১-৪২৯২) মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের মরদেহ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগি পালিয়েগেছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি Read more

উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাশেদুল ইসলাম রাশু (৩৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রাশেদুল উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদ এর Read more

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন