টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ নিয়ে বিস্ফোরক দাবি।সুস্মিতা রায় সুন্দরবন থেকে উঠে এসে টলিউডে নিজের পরিচিতি লাভ করেছেন। তিনি বেশি খ্যাতি পেয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকে কাজ করে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং, ব্যবসা-সবটাই একা হাতে সামলাচ্ছেন।২০২৫ সালের ২০ মার্চ ছিল সুস্মিতার জন্মদিন। সেদিনই জানা যায়, তার বিচ্ছেদের খবর। সামাজিক মাধ্যমে স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন সুস্মিতা। এদিন সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী। সুস্মিতার দাবি, তার সামনেই একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সব্যসাচী। এ ছাড়া বিভিন্ন জিনিস ও টাকাপয়সা তো নিয়েছেনই। সুস্মিতার যুক্তি, তিনি ভালোবেসে সবটা মেনে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বাধ্য হয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে। কারণ, চক্রবর্তী পরিবার চায়নি, সন্তান আসুক তার কোলে।তবে বিচ্ছেদের কিছুদিন পরই আবারও আলোচনায় আসেন সুস্মিতা।চলতি মাসে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নতুন জীবনের সূচনা জানান তিনি। এরপর সাবেক স্বামীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে হুমকির অভিযোগ তোলেন। লাইভে এসে সুস্মিতা দাবি করেন, চক্রবর্তী পরিবার এখনও তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিচ্ছে। সেই সময় তিনি নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের বিষয়েও খোলামেলা কথা বলেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  বুধবার Read more

নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সুষ্ঠুভাবে Read more

অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড
অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে ৩ মাস ও এক বিধবা নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন