পবিত্র ঈদুল ফিতর-২০২৬ দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপলক্ষে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের পেজে তিনি পোস্টে জানিয়েছেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জন মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো।হাসনাত আবদুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া।পোস্টে তিনি উল্লেখ করেছেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় এসেছে কি না—এমন প্রশ্ন আসে। তিনি বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেনি। সরকারি বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনও বাকি থাকতে পারে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। Read more

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

'শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Read more

ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।  এতে আরও ২ জন আহত হয়েছেন। রোববার Read more

মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ Read more

টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন