কুমিল্লার লালমাই উপজেলায় সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিশুটির সৎমাকে ডেকে মুচলেকা নিয়েছে উপজেলা প্রশাসন। শিশুটির নাম ছামিয়া আক্তার (১২) । সে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পোহনকুছা পশ্চিমপাড়া এলাকার সোহাগ মিয়ার মেয়ে। তার ১০ বছর বয়সী একটি ভাই আছে। তাদের মা রেহেনা বেগম পাঁচ বছর আগে মারা যান। প্রবাসী বাবা সোহাগ মিয়া দ্বিতীয় বিয়ে করেন। সৎমায়ের বিরুদ্ধে ছামিয়া ও তার ভাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে।মায়ের কবরের পাশে কান্না করতে করতে শিশুটিকে বলতে শোনা যায়, ‘আরে (আমারে) কেন আপনার লগে (সঙ্গে) নিয়ে গেলেন না। আম্মু গো আই (আমি) আইছি (আসছি)। আম্মু গো বার (বের) অও (হও)। আরে (আমারে) লই (নিয়ে) যাইতে (যেতে) হারেন ন (পারেন নাই)? আরে কিল্লাই (কেন) থুই (রেখে) গেলেন?’উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই ভিডিও দেখার পর ইউএনও উম্মে তাহমিনা মিতু বিষয়টির খোঁজ নেয়ার জন্য বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেনকে দায়িত্ব দেন। ছামিয়া গতকাল তার মায়ের কবরের পাশে কান্নাকাটি করে। ওই দৃশ্য কেউ ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। আজ দুপুরে ছামিয়া ও তার সৎমা আয়েশা আক্তারকে ইউএনও কার্যালয়ে আনা হয়। আয়েশা আক্তার নিজের আচরণের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কিছু না করার মুচলেকা দেন।  স্থানীয় লোকজন জানান, শিশুটিকে প্রায়ই মারধর করা হতো। এমনকি সম্প্রতি তাকে টানা দুই দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতন করা হয়। বিষয়টি বাবাকে জানালেও কোনও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সঠিক। তাদের সৎমাকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনও অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।এফএফ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি
একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এক সাদামাটা মানুষ আবু ছায়েদ (৫৩)। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে কৃষিকাজ Read more

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে নাদিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ Read more

তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

গাজায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ৮৩৫টি মসজিদ
গাজায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ৮৩৫টি মসজিদ

ইসরায়েলি বর্বর হামলায় ২ বছরে গাজার ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকাটির সরকারি গণমাধ্যম দপ্তরের হিসাব Read more

পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম
পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।' মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন