ময়মনসিংহের ধোবাউড়ায় র‍্যাবের অভিযানে ৪৭ বোতল বিদেশি মদসহ গ্রেফতার হওয়া ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।বৃহস্পতিবার (১৯ জুন) রাত সোয়া ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার।বহিষ্কৃতরা হলেন—ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হাসান সেলিম (২৫) ও ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শামীম হাসান (২৭)। তাঁরা দুজনেই উপজেলার দর্শা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর ডটকম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হাসান সেলিম এবং ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শামীম হাসানকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন।সংগঠনকে চলমান রাখার স্বার্থে ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাকিবুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।বহিষ্কার প্রসঙ্গে ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার সময়ের কণ্ঠস্বরকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিকভাবে তাঁদের দুইজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দর্শা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪-এর একটি দল। ধোবাউড়া-তারাকান্দা সড়কের পাশে একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের বাজারমূল্য আনুমানিক চার লাখ সত্তর হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।র‍্যাব-১৪-এর ময়মনসিংহ সিপিএসসি কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তাঁরা মদ সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা
দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা

নির্বাসন বা কারাবাস অনেক সময়ই কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

চট্টগ্রামে বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা!
চট্টগ্রামে বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা!

চট্টগ্রাম সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল Read more

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে Read more

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি Read more

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। প্রস্তাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন