১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি দিনটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায় হিসেবে অভিহিত করেন।তারেক রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও স্বাধীনতাকামী বাঙালির ওপর ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসসহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর এই সুপরিকল্পিত আক্রমণ চালানো হয়।প্রধানমন্ত্রী তার বক্তব্যে সে সময়ের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এমন সুপরিকল্পিত গণহত্যা কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি, তা আজও ইতিহাসের গবেষণার দাবি রাখে। তবে তিনি স্মরণ করিয়ে দেন, সেই ভয়াবহ রাতেই চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ বলে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধের ডাক দেয়, যা পরবর্তী নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা করে।নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত তাৎপর্য বুঝতে হলে ২৫ মার্চের সেই গণহত্যার ইতিহাস জানা অপরিহার্য। তিনি রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মহান আল্লাহ তায়ালার কাছে আমি প্রার্থনা করি, তিনি যেন সব শহীদের বিদেহী আত্মাকে মাগফিরাত দান করেন। আমি ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করছি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা Read more

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার
চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে ও সে সাথে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর রাতে Read more

নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি
নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি

সবশেষ ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক কারণে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তা Read more

ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া
ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম সে দেশে হলেও মাঝেমধ্যেই ভারতের প্রশংসা করে সমালোচনার পাত্র হন এই ক্রিকেটার। ক্রিকেট মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন