খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় রামগড় ইউনিয়নের কালাডেবা সুইস গেট এলাকার খালে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুরা নিয়ে গোসল করতে পানিতে নামে মোঃ নুর নবী (১১)।কিছুক্ষণের মধ্যে পানির নিচে তলিয়ে যায় ছেলেটি। ঘটনার পরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুপুর ১ টার দিকে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীদের ধারণা, সাঁতার না জানায় পানির নিচে ডুবে এই মৃত্যু হতে পারে। নিহত নুর নবী স্থানীয় বাসিন্দা মোঃ লিটনের পুত্র। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ সনাক্ত করে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের Read more

ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা
নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ সদর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রোববার (২৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন