বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে সংঘাতের অবসানে ভালো আলোচনা চলছে বলে মন্তব্যের পর মঙ্গলবার পাকিস্তান এই তথ্য জানিয়েছে।কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেন, ‘‘যদি পক্ষগুলো চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির পক্ষে কথা বলে আসছে।’’ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘‘খুব ভালো’’ আলোচনা চলছে বলে ট্রাম্পের ঘোষণা দেওয়ার একদিন পর পাকিস্তান সংলাপ আয়োজনের এই ইচ্ছার কথা জানিয়েছে।যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা হয়নি বলে জানিয়ে দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বাঁচার জন্য এমন মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেছে তেহরান।তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমে পাকিস্তান, মিসর এবং তুরস্ক গত কয়েক দিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানিয়েছে। ওই তিন দেশ তেহরান ও ওয়াশিংটনের মাঝে বার্তা আদান-প্রদান করে সংঘাতের সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে।কিছু প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। তবে কোনও পক্ষই এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।এদিকে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। এর একদিন পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেন। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরান ও তুরস্কের দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় ১০টায় টঙ্গী স্টেশন রোড Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!
মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ Read more

ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা

মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অর্গান কাজ করছে বরে জানিয়েছেন জাতীয় নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন