কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর। তিনি বলেন, কাজের সুযোগ না বাড়লে অর্থনীতি চাপে পড়ে এবং তার প্রভাব সমাজজুড়ে পড়ে।গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খা-পাড়া এলাকায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।ড. তিতুমীর বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কৃষি ও কৃষিজাত পণ্যের শিল্পায়নকে এগিয়ে নেওয়া। কিন্তু বাস্তবতায় এখনো সেই লক্ষ্য পূরণ হয়নি। দীর্ঘ সময় ধরে উন্নয়নের কথা বলা হলেও অনেক জায়গায় তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বেকারত্ব বেড়েছে এবং তরুণদের মধ্যে কর্মসংস্থানের সংকট স্পষ্ট।তিনি আরও বলেন, বেকারত্বের এই পরিস্থিতি শুধু অর্থনীতির জন্য নয়, সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এখন জরুরি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণ ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়। শুরুতে ৬০২ দশমিক ৪২ একর জমিতে প্রকল্পটির পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ২৫০ দশমিক ৮৫ একরে নির্ধারণ করা হয়।এর মধ্যে ২৪০ একরে অর্থনৈতিক অঞ্চল এবং ১০ দশমিক ৮৫ একরে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন।তবে চুক্তির প্রায় ছয় বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এলাকা পরিদর্শন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে প্রকল্পটি পুনরায় সক্রিয় করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা উপদেষ্টার এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

কুড়িগ্রাম-চিলমারী রেলপথে একদিনে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের Read more

ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট
ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট

ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন