রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশে ফুটপাত ও সড়ক দখলের কারণে জনদুর্ভোগ বাড়ছে। পথচারীর চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে তীব্র যানজট ও নিরাপত্তা ঝুঁকি। এ পরিস্থিতিতে অবৈধ দখল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান যেমন- খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। এসব রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল/কাবাব তৈরির মেশিন, মোটর ওয়ার্কশপের পুরাতন/নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ইত্যাদি ফুটপাত এবং রাস্তার ওপরে রাখা হয়।আরও বলা হয়, এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ/পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার একলেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এ সব ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।এমতাবস্থায়, মহানগরীর সব এলাকার দোকান, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিকরা যে সব ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল/সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো।অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি
উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

কক্সবাজারের উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Read more

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার
পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন