যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫), তার ছেলে মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও  জনির মেয়ে শেহেরিশ (৪)। এই দুর্ঘটনায় জনির স্ত্রী সাবরিনা জাহান (৩০), ছেলে সামিন আলমাস (১০) ও মা মনোয়ারা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, জাকারিয়া জনি স্ব পরিবারে চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। জনি নিজেই প্রাইভেটকারের চালকের আসনে ছিলেন। পথিমধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বটগাছের সাথে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে জনি ও তার বাবা আব্দুল মুজিদ মারা যান। স্থানীয় লোকজন ও বারোবাজার হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেহেরিশকে মৃত ঘোষণা করেন। বাকিদের ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, শেহেরিশকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহত সাবরিনা জাহান, সামিন আলমাস, মনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক৷ সার্জারি বিভাগের ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, চালকের চোখে ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোরে আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেল চলাচল বন্ধ
মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর Read more

বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন