প্রায় সাত মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়া দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয় এবং রাষ্ট্রীয় কোষাগারে ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েকশ কোটি টাকায়। কারখানা বন্ধ থাকলেও ১ হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর বেতন ও অন্যান্য খরচ বাবদ প্রতি মাসে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।সিইউএফএলের এমডি মিজানুর রহমান জানান, ‘আমাদের প্রকৌশলীরা নিরলস পরিশ্রম করেছেন। গ্যাস সরবরাহ এখন স্থিতিশীল আছে। যদি এ সরবরাহ বজায় থাকে এবং যান্ত্রিক কোনো সমস্যা না দেখা দেয়, আমরা খুব দ্রুত পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরব।’উল্লেখ্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গত ১১ এপ্রিল হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে সিইউএফএলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে অক্টোবরের শেষ দিকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে সপ্তাহখানেকের প্রস্তুতির পর শনিবার রাতে ইউরিয়া উৎপাদন পুনরায় চালু হয়।কারখানা সচল রাখতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে গত অর্থবছরে কারখানাটি মাত্র আড়াই লাখ মেট্রিক টন সার উৎপাদন করতে সক্ষম হয় যেখানে পূর্ণ সক্ষমতায় বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি।১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের প্রযুক্তি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারার রাঙ্গাদিয়ায় গড়ে ওঠে সিইউএফএল। ১৯৯১ সালে উৎপাদন শুরু করা এ প্রতিষ্ঠান একসময় দেশের সার উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করত। বর্তমানে এর দৈনিক উৎপাদন ক্ষমতা ১,২০০ মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।তবে শ্রমিকরা বলছেন, “উৎপাদন চালু হলেও ভবিষ্যৎ অনিশ্চিত। গ্যাস সরবরাহে স্থায়ী সমাধান না হলে আবারও বন্ধ হয়ে যেতে পারে কারখানাটি।”বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম বলেন, “এই কারখানাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। আমরা চাই, সরকার স্থায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করুক। নইলে দেশের গুরুত্বপূর্ণ এই কারখানার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।”দেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানায় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন, বাকি ১৬ লাখ মেট্রিক টন আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে প্রতি বছর বৈদেশিক মুদ্রায় বিপুল চাপ পড়ে।স্থানীয়রা মনে করছেন, যদি গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখা যায়, তাহলে সিইউএফএল পুনরায় তার পুরোনো জৌলুস ফিরে পাবে, কমবে আমদানি নির্ভরতা, আর দেশের কৃষিখাতও পাবে নতুন গতি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি
চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি

কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় Read more

ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই

ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় Read more

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে হয়েছে। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত Read more

মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন