যুক্তরাজ্যকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্য বা মূল্যায়ন ব্রিটিশ সরকারের কাছে নেই। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল শনিবার এক বিবৃতিতে দাবি করে, ইরানের হাতে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা লন্ডন, প্যারিস বা বার্লিন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এমন দাবির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই মন্তব্য করলেন। খবর বিবিসিরসম্প্রতি ভারত মহাসাগরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটি থেকে এই ঘাঁটির দূরত্ব ২ হাজার ৩৫০ মাইল। আর ইরান থেকে লন্ডনের দূরত্ব প্রায় দুই হাজার ৭০০ মাইল। ‘দিয়েগো গার্সিয়া’য় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার পরিচয় বলে মনে করা হচ্ছে।যুক্তরাজ্য কি ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যে রয়েছে— এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, ‘দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় পরিস্থিতি মূল্যায়ন করে। তবে ইরান কোনোভাবে যুক্তরাজ্যকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে- এমন তথ্য আমাদের কাছে নেই।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্রিটিশ স্বার্থ ও নাগরিকদের জীবন রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে উত্তেজনা প্রশমন করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দালাল সিন্ডিকেটে কক্সবাজার পাসপোর্ট অফিস: সেবার স্থলে দুর্নীতির দুর্গ
দালাল সিন্ডিকেটে কক্সবাজার পাসপোর্ট অফিস: সেবার স্থলে দুর্নীতির দুর্গ

কক্সবাজার পাসপোর্ট অফিসে সেবা এখন কেবল কাগজে-কলমে। বাস্তবে এটি যেন এক দুর্ভেদ্য দুর্গ—প্রবেশ করতে হলে দরকার দালাল ও ‘বিশেষ কর্মচারীদের’ Read more

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার রংছাতি Read more

গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত
জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত

অন্তবর্তী সরকারকে দেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে। সেই Read more

সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের
সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের

উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন