চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পাম্পগুলোতে ঝুলছে ‘অকটেন শেষ’ লেখা নোটিশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ অকটেননির্ভর যানবাহনের চালকরা।সোমবার (২৩ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পাম্পেই অকটেন বিক্রি পুরোপুরি বন্ধ। পাম্প মেশিনের ওপর হাতে লেখা ‘অকটেন শেষ’ সংবলিত কাগজ সেঁটে দিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শত শত চালক।মোটরসাইকেল চালক মো. রিয়াজ উদ্দিন বলেন, “সকাল থেকে তিন-চারটি পাম্প ঘুরেছি, কোথাও অকটেন পাইনি। শেষমেশ বাধ্য হয়ে পদুয়া গিয়ে তেল সংগ্রহ করতে হয়েছে।” আরেক চালক আবদুল কাদের জানান, স্থানীয় পাম্পে তেল না থাকায় অনেক দূরে গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, যা একদিকে সময় নষ্ট করছে, অন্যদিকে সড়কে যানজট ও বিড়ম্বনা বাড়িয়ে তুলছে।সংকটের কারণ জানতে চাইলে পাম্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনৈক পাম্প ম্যানেজার বলেন, “আমাদের মজুত শেষ হয়ে গেছে। নতুন চালান আসার কথা থাকলেও তা সময়মতো পৌঁছায়নি। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কিছুই করার নেই।” তবে ঠিক কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পাম্প কর্তৃপক্ষ।রমজান ও পরবর্তী সময়ে তেলের এমন সংকট সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত ও জরুরি সেবায় বিঘ্ন ঘটাচ্ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সাতকানিয়ার ভুক্তভোগী সাধারণ মানুষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা
যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা

নিউ ইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন।

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত,  ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে Read more

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন