ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। তবে পর্যাপ্ত ইলিশ না থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হট্টগোলের মধ্যে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কোনোমতে সেখান থেকে প্রাণে বাঁচেন।ইলিশ নিতে আসা অনেকে জানান, ‘আমরা শুনেছিলাম ১০ টাকায় ইলিশ দেওয়া হবে। সকাল থেকে অপেক্ষা করেছি, কিন্তু মাছ পাইনি। উল্টো ধাক্কাধাক্কি আর মারামারি হয়েছে। পরে দেখি প্রার্থী পালিয়ে যাচ্ছেন।’রায়হান জামিল বলেন, ‘মানুষের উপকারে ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অস্বাভাবিক ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে আমাকে দ্রুত চলে আসতে হয়।’সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, আগেই রায়হান জামিলকে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করা হয়েছিল। তিনি তা না মেনে বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আগেও তিনি ২ টাকা কেজিতে চাল বিক্রি করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে Read more

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে

গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ Read more

খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান
খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান

দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন