কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী মোছা. ঝরণা বেগম (৩০) ও মেয়ে সাউদা খাতুনকে নিয়ে একটি মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশে রওয়ানা দেন। পথে বটতলা কারিগরপাড়া এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনায় সাইফুল ইসলাম ও তার স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় তাদের মেয়ে সাউদা খাতুনের ডান হাত ভেঙে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথেই সাউদা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।চর রাজিবপুর থানা পুলিশের ওসি মো. মুসা মিয়া বলেন, দুর্ঘটনায় আহত শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।রবিবার (২৯ Read more

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে বিআরটিসির একটি বাস উল্টে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের Read more

২১ এপ্রিল কাতার যাবেন প্রধান উপদেষ্টা
২১ এপ্রিল কাতার যাবেন প্রধান উপদেষ্টা

আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।কাতারের Read more

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ Read more

লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু
লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া Read more

ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাঠি দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন