এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ী জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চারটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা এই তথ্য নিশ্চিত করেছেন। একজন শিক্ষার্থীও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ , গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, ‘আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তারা সবাই ছিলো অনিয়মিত। এবার ৮ জনই ফেল করেছে।’কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, ‘আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই পরীক্ষায় ফেল করেছে।’গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, ‘এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো, ৭জনই ফেল করেছে।’আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, ‘আমার কলেজ থেকে এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল, সবাই অকৃতকার্য হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

মাগুরায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।মঙ্গলবার (২৩ Read more

ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩

ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জমখ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন