চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামের এক যুবক মারা গেছেন।শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১ টার সময় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশ্বের সড়কের উপর আহতের রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরেরদিন শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।নিহত মিজান সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিজান স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঈদ শপিং থেকে ফেরার পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল এলাকায় মুখোশধারী দুষ্কৃতীরা তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে ওই স্থানেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ববিরোধের জের হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল
ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় Read more

বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 
ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 

এক যুগেরও বেশি সময় ধরে ব্রীজের সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে ময়মনসিংহ ফুলপুরে হাজার হাজার মানুষ।জানা গেছে, উপজেলার Read more

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ০৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫’।জাতিসংঘের শিক্ষা, Read more

বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে
বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে

বরগুনা জেলার আমতলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চারজন সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এ যোগদান করেছেন।বুধবার (২৭ আগস্ট) Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন