পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাব্বি মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর বন্ধু রোমান মোল্যা (২০) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে নড়াইল সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে দুপুরে রাব্বি তাঁর বন্ধু রোমান ও ভাগ্নে রেহানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে বিকেলের দিকে তাঁরা নড়াইল শহরের দিকে ফিরছিলেন। পথে ধোন্দা কাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মোটরসাইকেলের অপর আরোহী শিশু রেহান সামান্য আহত হলেও বড় কোনো ক্ষতি হয়নি।নড়াইল সদর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রাব্বির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ মে) Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি Read more

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে Read more

প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে

সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন