দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সারাদেশে আজ শনিবার (২১ মার্চ) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন।বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী মুসলিম উম্মাহসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়।এর আগে গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ Read more

আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু
জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন