রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে পরিবারের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার চিকলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের বাসিন্দা ও ফজলার রহমানের ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে ঈদের কেনাকাটার অংশ হিসেবে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যাচ্ছিলেন আবু বক্কর। পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।”ঈদের আগমুহূর্তে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির
সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো Read more

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১
গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইন থেকে সিমা বেগম (২২) নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) সকালে Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ
চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন