ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সীতি-পাল্লি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহি ব্রিকস’-এ এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি সোলাইমান হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৩ হাজার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এই সামগ্রী তুলে দেওয়া হয়।উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।চেয়ারম্যান পদপ্রার্থী সোলাইমান হোসেন বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার ইচ্ছা রয়েছে আমার।”এদিন প্রায় ৩ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থসহ পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, আলু, সেমাই ও চিনি বিতরণ করা হয়। উপহার পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা গেছে সুবিধাভোগী মানুষদের।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ Read more

গার্লিক পটেটো তৈরির রেসিপি
গার্লিক পটেটো তৈরির রেসিপি

নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু Read more

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন