মায়ের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সৌদি প্রবাসী নুরুন্নবী ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ঢাকা হয়ে হেলিকপ্টারযোগে নিজ গ্রামে মায়ের সাথে অবতরণ করেন এই রেমিট্যান্স যোদ্ধা। এ সময় গ্রামবাসী তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।সরেজমিনে দেখা যায়, হেলিকপ্টার আসার খবর ছড়িয়ে পড়লে ঘোড়ানাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জগদল, গোবিন্দপুরসহ আশপাশের ৪-৫টি গ্রামের শত শত মানুষ ভিড় জমায়। উৎসুক জনতা ও হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রবাসীর এই উদ্যোগ ও মায়ের প্রতি তাঁর এমন ভালোবাসা দেখে মুগ্ধ এলাকাবাসী।পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুন্নবী মৃত আ. মোমিনের ছেলে। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে কর্মরত আছেন। নুরুন্নবী ইসলাম জানান, “মায়ের আজন্ম ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। আজ সেই ইচ্ছা পূরণ করতে পেরে আমি আনন্দিত। ঢাকা থেকে মাকে নিয়ে সরাসরি গ্রামে এসেছি। গ্রামবাসীর ভালোবাসায় আমি কৃতজ্ঞ এবং সবার দোয়া প্রার্থী।”ছেলের এমন উপহারে আবেগাপ্লুত মা সেলিনা বেগম বলেন, “আমি এই প্রথম হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে বাড়িতে এলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। মা হিসেবে সন্তানের এমন ভালোবাসা ও পরিশ্রমে আমি অত্যন্ত খুশি। আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।”স্থানীয় বাসিন্দারা জানান, নুরুন্নবী প্রবাসে যাওয়ার পর থেকেই গ্রামের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছেন। আজ মায়ের স্বপ্ন পূরণে তাঁর এই রাজকীয় আয়োজন পুরো এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম
সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেছেন, সংসদের কার্যক্রম দেখলে Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন