পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা – কাজির হাট নৌরুটে আজো ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে । ঈদকে সামনে রেখে এই নৌরুট দিয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ।আজ ঘাট এলাকায় যাত্রীদের বাড়তি চাপ অনুযায়ী লঞ্চ সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো হাজারো মানুষ।১৯ মার্চবৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ায় ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে লঞ্চ যাত্রীর চাপ বেশি থাকায় অনেকেই ফেরিতে করে পার হচ্ছে অনেকেই।পোশাক শ্রমিক ফাতেমা বলেন, গতকাল ছুটি হলেও ভোগান্তির ভয়ে যাই নি কিন্তু আজও সেই ভোগান্তি।আরেক যাত্রী হাসান বলেন, ঈদের এই ভোগান্তি মেনে নিয়েই বাড়ি যেতে হয়। কিছু করার নেই।পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান গণমাধ্যমকে বলেন, হঠাৎ করেই যাত্রীর চাপ বেড়ে গেছে। তবে আমাদের ১৮টি লঞ্চ চলাচল করছে। যাত্রীরা নিরাপদে নৌরুট পার হচ্ছে । বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বলেন, আজকেও সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বিকেলের দিকে সাধারণ যাত্রীর চাপ আরও বাড়তে পাড়ে।তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। আগের তুলনায় এখন ঈদযাত্রায় ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় না। ঘাটে ফেরি আসার সাথে সাথেই যাত্রী ও যানবাহনের ফেরিতে ওঠে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি
অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান Read more

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।গতকাল Read more

ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য
ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য

ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের শত্রু নয় বরং পুরো মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব Read more

পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন