ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক গতিতে চলছে যান চলাচল। এই পরিস্থিতি ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও ব্যাপক পুলিশি তৎপরতা জোরদার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মহাসড়কের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে সাতকানিয়ায় এসে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, এবারের ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিক অবস্থা বজায় রাখতে জেলা পুলিশের প্রায় ১৫০০ সদস্য মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে।পুলিশ সুপার বলেন, ঈদের দায়িত্ব তদারকির জন্য আমরা লং রেঞ্জের ড্রোন ব্যবহার করছি। এর মাধ্যমে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলের অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, সেগুলোও এবার মাঠপর্যায়ে ব্যবহার করা হচ্ছে।পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় ১৩৬ কিলোমিটার অংশ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত। এই দীর্ঘ সড়কপথে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।তিনি বলেন, বিশেষ করে বাজার, গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন, বাসস্টপেজকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। এসব স্থানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।ঈদযাত্রায় অপরাধ চক্রের তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ডিবি টিম মাঠে সক্রিয় রয়েছে। যাতে কোনো অজ্ঞান পার্টি বা মলম পার্টি সাধারণ যাত্রীদের টার্গেট করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ডিএসবির সাদা পোশাকে সদস্যরা পরিবহন খাত নজরদারিতে রেখেছে। পরিবহনের মালিক-চালকরা যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে তারা কাজ করছে।তিনি আরও বলেন, যাত্রীরা যেন কোনো ভোগান্তির শিকার না হন, সেজন্য সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজও চলছে। আমাদের কাছে কোনো অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।ঈদকে কেন্দ্র করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, ঈদের কয়েকদিন আগে আমরা বাস-ট্রাক ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। ঈদের সময় যাতে পণ্যবাহী ট্রাক-লরি মহাসড়কে কম নামে, সে জন্য তাদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়েও কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছি।পরিদর্শনকালে কেরানীহাট এলাকায় সড়কের শৃঙ্খলা ফেরাতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প
পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প

ভলোদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন
বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণের শব্দের পর একটি উঁচু ভবনের আংশিক ধসে পড়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির পাশের বিশাল Read more

বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য Read more

পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন