ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা তৈরি হলেও গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় আর হামলা চালানো হবে না।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইসরায়েল ক্ষোভের বশে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-এ হামলা চালায়। তবে তার দাবি, পুরো স্থাপনার তুলনায় ক্ষয়ক্ষতি খুবই সীমিত।ট্রাম্প বলেন, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কাতার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল না এবং হামলার পরিকল্পনা সম্পর্কেও দেশটির কোনো ধারণা ছিল না।ইরানের পাল্টা প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সাউথ পার্সে হামলার প্রকৃত অবস্থা না বুঝেই তেহরান কাতারের এলএনজি স্থাপনার একটি অংশে আঘাত হেনেছে, যা তার মতে অযৌক্তিক। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, এই গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো হবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬
এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ Read more

মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়ন Read more

এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ
এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূষিতির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূষিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও রহস্যজনক কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন