পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়াবিদদের মতে, আজ সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।জানা গেছে, আজ চাঁদ দিগন্তে অবস্থান করবে মাত্র ৫৪ সেকেন্ড। ফলে চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে দেশে ঈদুল ফিতর পালিত হতে পারে আগামী শনিবার (২১ মার্চ)। এর আগে শুক্রবার সন্ধ্যায় চাঁদ প্রায় এক ঘণ্টা দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আরও একটি রোজা পূর্ণ করে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশেও শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো।অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। একইভাবে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।সংযুক্ত আরব আমিরাতেও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পর্যবেক্ষণে শাওয়ালের চাঁদের ছবি ধারণের তথ্য পাওয়া গেছে। তবে চাঁদ দেখার বিষয়টি নিয়ে দেশভেদে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানান, এই আবহাওয়ার ধারা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।তবে দেশে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র
সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া Read more

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি Read more

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন