ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত দুই দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস।অ্যাক্সিওসকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত ৪৮ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ট্রাম্প প্রশাসন বর্তমানে সংঘাতে যোগ দেয়ার কথা ভাবছে না।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকার সহায়তা চেয়েছে, যা ইসরায়েলের একক সামরিক সক্ষমতার মধ্যে নেই বলে ধারণা করা হচ্ছে।হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘ইরানে জায়নবাদীদের হামলার সাথে যা ঘটুক না কেন তা রোধ করা যাবে না। তবে ইরান যদি রাজি থাকে তবে এই সংঘাতের একটি সফল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের আলোচনা করার ক্ষমতা রয়েছে। ইরানের শান্তি অর্জনের দ্রুততম উপায় হলো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা।’তবে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যদি এই ধরনের পদক্ষেপ প্রয়োজন হয় তবে আমেরিকা ফোর্ডো সাইটে হামলার কথা বিবেচনা করবে।যদিও ট্রাম্প ইরানের ওপর কোনও মার্কিন হামলার কথা বিবেচনা করছেন এমন দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন, ‘এখন আক্রমণ চালানোর সময় নয়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু
‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের (মামুদনগর) উত্তর পাড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, Read more

যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি Read more

চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি
চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে। ফলে জাহাজের টার্ন Read more

তিন দিনেও ফিরেনি কেউ, শোকে কাতর পাঁচ পরিবার
তিন দিনেও ফিরেনি কেউ, শোকে কাতর পাঁচ পরিবার

ভোরের আলো ফোটেনি তখনো। প্রতিদিনের মতোই নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন পাঁচ জেলে। কিন্তু সেই সকাল আর পাঁচটা সকালের মতো Read more

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো
যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে মাদক পাচার নির্মূল করার নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন