এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক কর্তৃক সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।এর আগে, সকালের দিকে এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন লাগায় ও ভাঙচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বিভিন্ন স্থানে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বেড়িকেট সৃষ্টি করেছে স্থানীয় আওয়ামী লীগ। এনসিপি প্রতিনিধি দল বরিশাল থেকে কোটালীপাড়া সড়ক হয়ে গোপালগঞ্জ আসবে এই খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ আজ সকাল থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয় এবং কাঠি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।এসকে/এএইচ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা Read more

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান Read more

খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা
খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা

দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা দফায় দফায় ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধযুক্ত করিডোর এবং Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম মারা গেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন