মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেশটির শীর্ষ ওই দুই কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়।ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে আয়োজিত শোকসভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার শোকার্ত সাধারণ মানুষ ওই দুই প্রভাবশালী কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন।দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি তেহরান।ইসরায়েলের এই দাবি যদি সত্য হয়, তাহলে গত দু’দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির নিহত হন।দু’দিনে ইরানের শীর্ষ তিন নেতাকে হত্যার এই ঘটনা ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বুধবার আলি লারিজানি ও গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তবে লারিজানির হত্যাকাণ্ড ইরানের নেতৃত্বের মাঝে বড় ধরনের কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার ভোরের দিকে তেহরান লারিজানির মৃত্যু নিশ্চিত করার পর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি, ইরানের সরকার কোনও একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেছেন, ইসমাইল খতিব ছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বলে ধারণা করছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক।সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন (২৫) ও টুটুল মিয়া (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার (১৩ Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিং Read more

পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো বাণিজ্য। এ হামলায় ইসলামাবাদের Read more

কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন