উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে যানবাহনের সংখ্যা বাড়লেও এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট বা ধীরগতি নেই। ফলে কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ।বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুল গোলচত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গতকালের চেয়ে আজকে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে মহাসড়ক জুড়ে স্বাভাবিক গতিতেই চলাচল করছে সব ধরনের যানবাহন। নাড়ির টানে ঘরে ফেরা উত্তরাঞ্চলের মানুষ এবার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন।হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচালক দুলাল হোসেন বলেন, “মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট নেই। রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যমুনা সেতুর পশ্চিমপাড়ে ফোর লেন রাস্তা চালু হওয়ায় যাত্রীরা ভালো সেবা পাচ্ছেন। আশা করছি এবার ঈদে বড় কোনো সমস্যা হবে না। সমস্যা হলে টাঙ্গাইলের এলেঙ্গায় কিছুটা হতে পারে, তবে সিরাজগঞ্জ অংশ একদম ঠিক আছে।”হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “গতকালের চেয়ে আজ ভোর থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। তবে চাপ বাড়লেও এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি যেন যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর)

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ রোববার বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। অন্যদিকে মেয়েদের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।তৃতীয় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানরাত সাড়ে Read more

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন