নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তবে প্রশাসনের এতসব উদ্যোগের পরও ঘাট এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে।সরকারের পক্ষ থেকে ঈদযাত্রায় ভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশনা থাকলেও চাঁদপুর লঞ্চঘাটে তার ব্যতিক্রম দেখা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীরা ঘাটে নেমেই ভোগান্তিতে পড়ছেন। বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজি ও অটোরিকশায় যেখানে নিয়মিত ভাড়া ১২০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ২০০ টাকা; আবার ২০০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত। বিশেষ করে সিএনজি স্ট্যান্ডে সক্রিয় সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত হচ্ছে।ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য নিয়োগসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, বুধবার সকাল থেকে বড় লঞ্চগুলোর চলাচল শুরু হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকা-চাঁদপুর নৌ-পথে প্রায় অর্ধশত ছোট-বড় লঞ্চ চলাচল করবে। যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত আরও ছয়টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।এ বিষয়ে চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইকবাল হোসেন জানান, নৌ-পথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নৌ-পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রী হয়রানি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট
সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট

ভারতে সেনাবাহিনীর পোশাকের আদলে ইউনিফর্ম পরে ও আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী ডাকাতরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে স্বর্ণালঙ্কার Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক Read more

সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান

ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল Read more

সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন