ভুয়া তথ্য উপস্থাপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ভারতের দুই নাগরিকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পঞ্চগড়ের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবতাবুজ্জামান জানিয়েছেন, ওই দুইজনের এনআইডি ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং স্থায়ীভাবে বাতিলের সুপারিশ পাঠানো হয়েছে।জানা গেছে, ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের বাসিন্দা মৃত জলধর রায়ের দুই ছেলে ভবেন্দ্র নাথ রায় প্রধান ও বজেন্দ্র নাথ রায় প্রধান নিজেদের মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা পরিচয় দিয়ে জন্ম সনদ, হোল্ডিং ট্যাক্সের কাগজ, ওয়ারিশ সনদসহ নানা কাগজপত্র তৈরি করেন। এর ভিত্তিতেই তারা এনআইডি সংগ্রহ করেন।ভবেন্দ্রের এনআইডি নম্বর ১০৪৬৭৪৬২২৬ এবং বজেন্দ্রের এনআইডি নম্বর ৭৩৭৯১১৩০৭৪ হলেও ভারতের রেকর্ডে তাদের আধার ও ভোটার নম্বর যথাক্রমে ভবেন্দ্রের ৪৪১৭০৩৯৫৪৩৯৪ (WB/03/015/222490) ও বজেন্দ্রের ৬৪৬৭২৫৮০৯৪৩৪ (JLG3534427)।এনআইডি ব্যবহার করে তারা পাসপোর্টের আবেদন করেন, মোবাইল সিম গ্রহণ করেন এবং দেবীগঞ্জ কৃষি ব্যাংকে হিসাবও খোলেন। আরও জানা গেছে, বজেন্দ্রের ছেলে হিতেন রায় প্রধান ভারতের আধা সামরিক বাহিনী ‘আসাম রাইফেলস’-এর সদস্য।এ ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এনআইডি জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মগোপনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা।উল্লেখ্য, এর আগে দুই ভাইয়ের এই কেলেঙ্কারির বিষয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়েছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিওড় ইউনিয়নের কোচগ্রাম উচ্চ বিদ্যালয় Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত
জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল Read more

পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’
পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন