পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর উত্তর প্রান্তে মাওয়া টোলপ্লাজা এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও উল্লেখযোগ্য ভোগান্তি বা যানজট দেখা যায়নি।সকাল ৮টা থেকে ৯টার মধ্যে টোলপ্লাজায় যাত্রী ও যানবাহনের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি। অনেকেই স্বল্প সময় অপেক্ষা করে, আবার কেউ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হয়েছেন।যাত্রীরা জানান, পদ্মা সেতু চালুর আগে ঈদে বাড়ি ফেরার সময় শিমুলিয়া ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। সেতু চালুর পর সেই ভোগান্তি অনেকটাই কমেছে।ঢাকার যাত্রাবাড়ী থেকে পটুয়াখালীগামী যাত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যাত্রাপথে কোথাও যানজটে পড়তে হয়নি। পদ্মা সেতুতেও পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্বস্তিতে আছেন।মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন শরীফুল ইসলাম। তিনি বলেন, টোলপ্লাজায় কিছুটা চাপ থাকলেও কয়েক মিনিটের মধ্যেই টোল দিয়ে সেতু পার হওয়া গেছে।মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার জানান, ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৯ হাজার ৫৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার বেশি।সেতুর সহকারী প্রকৌশলী মো. নাবিল হোসেন জানান, ঈদকে সামনে রেখে টোল আদায় কার্যক্রম জোরদার করা হয়েছে এবং মোটরসাইকেলের জন্য অতিরিক্ত বুথ চালু করা হয়েছে। বর্তমানে ১০টি বুথ দিয়ে টোল আদায় চলছে।তিনি আরও বলেন, যানবাহনের চাপ থাকলেও ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই টোল পরিশোধ করে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থাপনায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন

ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সারা শরীরে Read more

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে গৃহবধূ আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার  বাউশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন