চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদের পরিচালনা কমিটি।এ আয়োজন বাস্তবায়নে এককভাবে অর্থায়ন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ। এতে প্রায় ৪০০ শিশু-কিশোর অংশগ্রহণ করে, যার মধ্যে ১৫০ জনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিনটি বিভাগে ভাগ করা হয়—শিষ্টাচার, টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় এবং হামদ-নাত পরিবেশন। চারটি মসজিদে পর্যায়ক্রমে প্রতিযোগিতা শেষে সোমবার বাদে জোহর পন্থিছিলা এলাকার হযরত চাঁদ গাজী শাহ জামে মসজিদে পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীদের ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ২ হাজার এবং তৃতীয় স্থান অধিকারকারীদের ১ হাজার টাকা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ নিজামী। তিনি বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে ধর্মীয় চেতনা ও নামাজের অভ্যাস গড়ে উঠলে তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।”উদ্যোক্তা নূর মোহাম্মদ বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে নামাজের আগ্রহ কমে যাওয়ায় তাদের মসজিদমুখী করতে উৎসাহমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনাও রয়েছে।স্থানীয় মুসল্লিরা জানান, এই উদ্যোগের ফলে এলাকার মসজিদগুলোতে শিশু-কিশোরদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। অভিভাবকরাও সন্তুষ্ট যে তাদের সন্তানরা নিয়মিত নামাজে অংশ নিচ্ছে।এ ধরনের উদ্যোগ সমাজজুড়ে ছড়িয়ে পড়লে শিশু-কিশোরদের নৈতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী
ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম দুই ব্যাচ থেকে ৭০ জনের বেশি শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী Read more

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা Read more

সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন