চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ১৩শ টি ড্রাগন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠ এলাকায় এ ঘটনা জানা যায়।ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিপন মুন্সি জানান, দীর্ঘ চার বছর ধরে গড়ে তোলা তার ড্রাগন ফলের বাগান এক রাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তার বাগানের কর্মচারী মতিন বলেন, সকালে বাগানে এসে দেখা যায় প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।রিপন মুন্সির অভিযোগ, কয়েক দিন আগে স্থানীয় সাব্বির নামে এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল। সাব্বিরের মামা নাজমুলকে টাকা লেনদেন সংক্রান্ত ঘটনায় আটক করার জের ধরে পরিকল্পিতভাবে তার বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, প্রায় ২০ বিঘা জমিতে তার বিভিন্ন বাগান রয়েছে, যেখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করেন। এ বাগান ধ্বংস হওয়ায় শুধু তারই নয়, বহু শ্রমিকের জীবিকাও হুমকির মুখে পড়েছে।স্থানীয়রা জানান, পেয়ারাতলা এলাকায় কয়েকশ বিঘা জমিতে ড্রাগন চাষ হচ্ছে। এ ধরনের ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে Read more

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

আজ রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর-২০২৫
আজ রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর-২০২৫

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরের নছের মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন