টুইন ফ্লেম’ তরুণদের মধ্যে বেশ আলোচিত শব্দ। দুই প্রান্তের বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে যদি নানা বিষয়ে মানসিক মিল বা সাদৃশ্য থাকে এবং তাঁরা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকেন, তখন এর কার্যকারিতা চোখে পড়ে। ‘টুইন ফ্লেম’ চিকিৎসাশাস্ত্র বা বিজ্ঞানস্বীকৃত কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে। ইংরেজ ঔপন্যাসিক ‘মারি কোরেলি’ ১৮৮৬ সালে তাঁর উপন্যাস আ রোমান্স অব টু ওয়ার্ল্ডস বইতে প্রথমবার এই শব্দ ব্যবহার করেন। তিনি অবশ্য লিখেছিলেন ‘টুইন রেস’ পরে যা ‘টুইন ফ্লেম’ নামে পরিচিতি পেয়েছে।টুইন ফ্লেম কী?‘টুইন ফ্লেম’ বা ‘যমজ শিখা’ হলো একটি আধ্যাত্মিক ধারণা, যেখানে বিশ্বাস করা হয় যে একটি আত্মাকে দুই ভাগে ভাগ করে দুটি ভিন্ন শরীরে রাখা হয়েছে। এটি বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্কের একটি নতুন ও আলোচিত চর্চা হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। টুইন ফ্লেম সম্পর্কের মূল বৈশিষ্ট্যগুলো হলো:আত্মার আয়না: এই সম্পর্কে একে অপরকে নিজেদের ‘প্রতিচ্ছবি’ বা ‘আয়না’ মনে করে। একজনের মধ্যে অন্যজন নিজের গুণ, আবেগ বা দুর্বলতাগুলো দেখতে পায়।তীব্র টান: এটি কেবল শারীরিক আকর্ষণ নয়, বরং এক গভীর আধ্যাত্মিক ও মানসিক টান, যা সময় বা দূরত্বের ওপর নির্ভর করে না।ব্যক্তিগত রূপান্তর: টুইন ফ্লেম জার্নিকে মূলত নিজেকে চেনার একটি আধ্যাত্মিক যুদ্ধ হিসেবে দেখা হয়, যা মানুষকে মানসিকভাবে আরও পরিণত করে তোলে।বিচ্ছেদ ও পুনর্মিলন: অনেক সময় এই সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও এক অদৃশ্য টানে তারা আবার একে অপরের কাছে ফিরে আসে। সোলমেট ও টুইন ফ্লেম-এর পার্থক্য:সোলমেট বা ‘আত্মার বন্ধু’ জীবনে একাধিক হতে পারে এবং এই সম্পর্ক সাধারণত খুব আরামদায়ক হয়। অন্যদিকে, টুইন ফ্লেম জীবনে কেবল একজনই হতে পারে এবং এই সম্পর্কটি অনেক বেশি চ্যালেঞ্জিং ও তীব্র হয়। কীভাবে বুঝবেন আপনি এই দলের কি নাটুইন ফ্লেমের মধ্যে থাকা মানুষদের মধ্যে বেশ কিছু অন্য রকম বৈশিষ্ট্য থাকে। যেগুলো দিয়ে সহজেই তাঁকে শনাক্ত করা যায়। নিচের বৈশিষ্ট্যগুলো যদি কারও মধ্যে থাকে, তাহলে বুঝবেন, আপনি ‘টুইন ফ্লেম’ সম্পর্কে আছেন।• বিপরীত লিঙ্গের বিশেষ কারও জন্য কারণে–অকারণে মন উচাটন হলে।• কারও প্রতি তীব্র শারীরিক বা মানসিক আকর্ষণ অনুভব করলে।• সংশ্লিষ্ট মানুষটির সঙ্গে যোগাযোগ না হলে অস্থিরতা বোধ করলে।• দুজনের কথায় ও চিন্তায় উল্লেখযোগ্য মিল খুঁজে পেলে।• বিশেষ কোনো সময় বা মুহূর্তে তাঁর কথা মনে পড়লে বা তাঁকে মিস করলে।• তাঁকে দেখলে বা তাঁর সঙ্গে কথা হওয়ার পর মানসিকভাবে শান্তি পেলে।• ভালো লাগার সঙ্গে সঙ্গে তাঁর কোনো বিষয়ে সন্দেহ কিংবা নিরাপত্তাহীনতা বোধ করলে।• সম্পর্কের মধ্যে প্রায়ই মতানৈক্য, মনোমালিন্য, ঝগড়া হলে। এর মাধ্যমে ঘন ঘন রিলেশন অন-অফ হলে।‘টুইন ফ্লেম’ সম্পর্ক সব সময় মসৃণ ও স্বাচ্ছন্দ্যের হয় না। এর মধ্যে একটা মানসিক শান্তি আছে এটা যেমন সত্যি, এর জন্য অনেক সময় প্রচুর কাঠখড়ও পোড়াতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব সম্পর্ক অস্থির ও টালমাটাল থাকে। তাই নিঃসন্দেহে ‘টুইন ফ্লেম’ সম্পর্ক একটা চ্যালেঞ্জের বিষয়। যেহেতু এই সম্পর্কে তীব্রতা বেশি, তাই এখানে রাগ, অভিমান, ভয়, সংশয়ও বেশি কাজ করে। আপনি যখন ‘টুইন ফ্লেম’ খুঁজে পাবেন, তার মানে হলো, নিঃসন্দেহে আপনি দুর্লভ কিছু পেলেন। তবে সেটা ধরে রাখাও কম কঠিন নয়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ৪৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সুমাইয়া আক্তারের পরিবার দিন Read more

শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!

অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে Read more

মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ম্যানচেস্টার ডার্বি। আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন