বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় রান্না করা খাবারে বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের সময় সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় আটক চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গৃহকর্তীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এজাহারের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) বিকেলে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, উপজেলার উত্তর বড় মাগরা গ্রামের বিজয় কবিরাজের বাড়িতে মঙ্গলবার রাতে খাবারের সাথে অজ্ঞান করা ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করার সময়ে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় সংঙ্গবদ্ধ চোর চক্রের চারজনকে আটক করা হয়।আটককৃতরা হলো- উজিরপুর থানার হারতা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (৩৬), চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার লতিফপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. আব্দুল কাদের (৪০), আগৈলঝাড়া থানার উত্তর বড় মাগরা গ্রামের মৃত মকবুল হোসেন বখতিয়ারের ছেলে মো. মোসলেম বখতিয়ার (৫৫) ও জাহাঙ্গীর আলম (৩০)। এঘটনায় বিজয় কবিরাজের ছেলে সাগর কবিরাজ বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামী করে মামলা দায়ের করলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।সূত্র মতে, কিছুদিন পূর্বে ওই বাড়িতে দিন মজুর হিসাবে কাজ করতে আসে আটক আসামী সুজন ও কাদের। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে বাদী ও তার বাবা পার্শ্ববর্তী জলিরপাড় কির্তন অনুষ্ঠানে যায়। এসময় মা শেফালী রানী (৪৫) বাড়িতে একা ছিল।সন্ধ্যায় সবার জন্য রাতের খাবার তৈরী করে বসত ঘরে নিয়া আসে তার মা। মায়ের কাজের ফাকে সংঘবদ্ধ দুস্কতিকারীরা ওই রান্না করা খাবাবে অচেতন করার অসুধ মিশিয়ে রাখে। মা শেফালী রানী রাতের খাবার খেয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পরেন। গভীর রাতে রাবা ও ছেলে কির্ত্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তার মা’কে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে ধাক্কা দিয়া ঘরের দরজা খুলে মাকে বিছানার উপর অজ্ঝান অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এ সময় ভাতের পাতিলের মধ্যের বিষ জাতীয় মিশ্রন দেখতে পায় ছেলে সাগর।ছেলে সাগর ঘর থেকে লাইট নিয়ে বের হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে গ্রেফতারকৃত সুজন হাওলাদারকে একটি কাঁঠাল গাছের ডালের উপর বসা দেখতে পেয়ে তার ভিডিও চিত্র ধারন করে।এসময় সুজন গাছ থেকে লাফিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। এসময় চোর চোর ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে অসুস্থ্য মা’কে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।স্থানীয়রা খোজাখুজি করে সুজন ও মোসলেমকে একসাথে মোসলেমের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরও লোকজন জড়িত থাকার কথা স্বীকার করে।তাদের স্বীকারোক্তি অনুযায়ি বিষয়টি পুলিশকে আবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা
ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা

আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন Read more

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের Read more

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন