ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আহতদের মধ্যে বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। তবে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আহত সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরাইলে দায়িত্ব পালনকালে আহত হন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা শুরু করে। এরপর থেকেই সংঘাত তীব্র আকার ধারণ করে।একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।এর আগে সেন্টকম ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরও নিশ্চিত করে। এছাড়া যুদ্ধ শুরুর পরপরই ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় তিনটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা। শনিবার (১০মে) বিকাল ৫ Read more

বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি
বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) Read more

লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এবার লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। আজ রোববার (২২ Read more

শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন