যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এবার লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। আজ রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্য এবং জরুরি নয় এমন সরকারি কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাছে ই-মেইল করে এ নির্দেশনা জানানো হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।এর আগে, গত বছর লেবানন-ইসরায়েল সংঘাতের সময় নিজ দেশের নাগরিকদের পরিবারের সদস্য এবং অপ্রয়োজনীয় কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। যদিও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়।উল্লেখ্য, শনিবার রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। যার প্রেক্ষিতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং অ্যাম্বাসিগুলোতে হামলার আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মীদের পরিবারের সদস্য এবং খুব প্রয়োজনীয় নয় এমন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন।প্রসঙ্গত, ইসরায়েল ১৩ জুন ভোর রাতে ইরানে হামলা করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও উর্দ্ধতন সামরিক কর্মকাতা নিহত হন। এর জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ
আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ

ইরাকের ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুন:নির্মাণ শেষে আবারও খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে Read more

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে Read more

মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ Read more

এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল
আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন