ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়। এ ছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী’) উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নও বাতিল করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলস বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তিনটি আসনে মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আগামীকাল রবিবার কিশোরগঞ্জের বাকি তিনটি আসনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল (৪৩) ও প্রদীপ দুইজন নিহত হয়েছেন। রূপলাল উপজেলার সয়ার Read more

ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার
ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির Read more

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত Read more

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন