মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান সবখানেই এই আতঙ্ক তাড়া করছে তাদের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, দূতাবাস ও কনস্যুলেটের আশপাশে বসবাসরত এবং কর্মস্থল থাকা প্রবাসীরা মিসাইল ও ড্রোন হামলার আতঙ্কে শঙ্কায় দিন কাটাচ্ছেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ওইদিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোয় পাল্টা হামলা শুরু করে ইরান। ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামোগুলোয় ব্যাপক হামলা চালিয়ে বিপর্যস্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং ইরাকে মার্কিন সেনা ছাউনি, রাডারব্যবস্থাসহ সামরিক স্থাপনাগুলোয় ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে। এ ছাড়া প্রতিদিনই ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান।২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরাকেও হামলা চালাচ্ছে ইরান এবং তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী। প্রায় প্রতিদিনই দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।বাগদাদ এয়ারপোর্টের পাশেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটি লক্ষ্য করে ইরান ও ইরান-সমর্থিত মিলিশিয়ারা একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এই এয়ারপোর্টে ক্লিনারসহ বিভিন্ন পদে কর্মরত আছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। তাদের সব সময় মিসাইল ও ড্রোন হামলার আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে বলে একাধিক বাংলাদেশি জানিয়েছেন। বর্তমানে এই এয়ারপোর্ট দিয়ে বিমান চলাচল বন্ধ রয়েছে।মো. রাকিব নামে এক বাংলাদেশি বলেন, শনিবার সকালেও এয়ারপোর্টে হামলা হয়েছে। হামলার আগে সাইরেন বেজে ওঠে। তখন তাদের সবাইকে রুম থেকে বের হয়ে আসতে হয়। এখানে ড্রোন ও মিসাইল হামলার কোনো ছবি ও ভিডিও করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এই বাংলাদেশির ভাষ্য, জীবন নিয়ে তারা খুব শঙ্কায় আছেন।বাগদাদ বিমানবন্দরে কর্মরত আব্দুল করিম নামে আরেক বাংলাদেশি বলেন, মার্কিন স্থাপনার কাছে থাকাটা এখন তাদের জন্য সবচেয়ে অনিরাপদ। কারণ মিসাইল ও ড্রোন হামলা হচ্ছে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে। বেশির ভাগ হামলা হচ্ছে সকালে আর রাতে। হামলায় পুরো বিমানবন্দর কেঁপে ওঠে। শেষ পর্যন্ত নিজের ভাগ্যে কী আছে তা নিয়ে চরম শঙ্কিত এই বাংলাদেশি। তার মতো অন্য প্রবাসী বাংলাদেশিদেরও একই অবস্থা।তিনি আরও বলেন, আমাদের জন্য দেশে স্বজনরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কী হয়, এই আতঙ্ক বাংলাদেশিদের সব সময় তাড়া করছে বলে আব্দুল করিম জানান।এদিকে আইন না জেনে বা আবেগের বশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা স্ব স্ব দেশে মিসাইল ও ড্রোন হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিপাকে পড়েছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আইন অনুযায়ী মিসাইল ও ড্রোন হামলার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শুরুতেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন প্রভৃতি দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলা হয়, প্রবাসীরা যেন সামাজিক মাধ্যমে ড্রোন ও মিসাইল হামলার ভিডিও-ছবি কোনোভাবেই প্রকাশ না করেন। কিন্তু অনেকেই তা শোনেননি বা মানেননি। সেই ঘটনাই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই প্রবাসীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক
হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক

বয়স ৪৩ পেরিয়ে গেছে অনেক আগেই। মাথায় চুল, গালে দাড়িতেও বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের শরীর Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন